সিরিজ নিশ্চিত, আজ ধবলধোলাইয়ের লক্ষ্যে নেমেছে বাংলাদেশ
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার নেদারল্যান্ডসকে ধবলধোলাইয়ের লক্ষ্য নিয়ে সিলেটে মাঠে নেমেছে লিটন দাসের দল।
বুধবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ফলে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
বাংলাদেশ দলে পাঁচ পরিবর্তন
শেষ ম্যাচে সুযোগ পেয়েছেন শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। বিশ্রাম দেওয়া হয়েছে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শেখ মেহেদীকে।
নেদারল্যান্ডস দলে এক পরিবর্তন
সিকান্দার জুলফিকারের পরিবর্তে দলে এসেছেন টিম প্রিঙ্গেল।
প্রথম দুটি ম্যাচেই বড় জয় পেয়েছে বাংলাদেশ—প্রথমটিতে ৮ উইকেট আর দ্বিতীয়টিতে ৯ উইকেটে। এবার লক্ষ্য সিরিজে হ্যাটট্রিক জয়।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।
নেদারল্যান্ডস একাদশ
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, নোয়াহ ক্রোয়েস, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন, শারিজ আহমেদ, ড্যানিয়েল ডোরাম ও টিম প্রিঙ্গেল।