বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › শিক্ষা › ডাকসু নির্বাচন : আদালতের রায়ে সরব প্রচার, ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য

ডাকসু নির্বাচন : আদালতের রায়ে সরব প্রচার, ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য

favicon
অনলাইন সংস্করণ
ডাকসু নির্বাচন : আদালতের রায়ে সরব প্রচার, ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য

৯ সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে আর কোনো আইনি বাধা নেই। আদালতের এমন রায়ে নতুন করে উচ্ছ্বাস ফিরে এসেছে ক্যাম্পাসে।


বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকেই প্রার্থীরা লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। মধুর ক্যান্টিন ও অপরাজেয় বাংলার সামনে প্রার্থীরা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলাপ করেন এবং নানা সুবিধা দেওয়ার অঙ্গীকার তুলে ধরেন।


তবে প্রচারণার মধ্যেই বেশ কিছু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অনেকেই বলছেন, প্রশাসন এসব বিষয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছে না। অন্যদিকে, প্রার্থিতা ফিরে পেতে এক প্রার্থীর নতুন করে হাইকোর্টে রিট দায়ের করায় শঙ্কার কথাও শোনা যাচ্ছে।


তবুও সবাই আশা করছেন, সব ষড়যন্ত্র পেছনে ফেলে ডাকসু নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। প্রার্থী ও ভোটাররা বুথের সংখ্যা বৃদ্ধি এবং ছুটি কমানোর সিদ্ধান্তকেও ইতিবাচক হিসেবে দেখছেন।


/এএইচএম