বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › দুর্নীতি মামলায় বিএনপির টুকুকে খালাস দিল আপিল বিভাগ

দুর্নীতি মামলায় বিএনপির টুকুকে খালাস দিল আপিল বিভাগ

favicon
অনলাইন সংস্করণ
দুর্নীতি মামলায় বিএনপির টুকুকে খালাস দিল আপিল বিভাগ

দেড় যুগ আগে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের হওয়া দুর্নীতির মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।


বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় দেন। টুকুর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এবং দুদকের পক্ষে ছিলেন আইনজীবী শাহিন আহমেদ।


২০০৭ সালের ২১ মার্চ সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকুর বিরুদ্ধে সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিচার শেষে একই বছরের ১৫ নভেম্বর আদালত তাঁকে মোট ৯ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা জরিমানা করেন।


পরে ২০১১ সালে হাইকোর্ট তাকে খালাস দিলেও, দুদক এ রায়ের বিরুদ্ধে আপিল করে। ২০১৪ সালে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে পুনঃশুনানির নির্দেশ দেয়। পরবর্তী সময়ে হাইকোর্ট টুকুর সাজার রায় বহাল রাখে।


শেষ পর্যন্ত এই রায়ের বিরুদ্ধে টুকু আপিল করলে, সর্বোচ্চ আদালত তার আবেদন মঞ্জুর করে সম্পূর্ণ খালাস দেন।