বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › খেলা › দেশের মাটিতে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন লিওনেল মেসি

দেশের মাটিতে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন লিওনেল মেসি

favicon
অনলাইন সংস্করণ
দেশের মাটিতে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন লিওনেল মেসি

আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন লিওনেল মেসি। জাদুকরী ফুটবলের ছোঁয়ায় জোড়া গোল করে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারান তিনি। এ রাতে বিদায়ের আবেগ ছড়িয়ে পড়ে মাঠ থেকে গ্যালারি—সাক্ষী হলো পুরো ফুটবল বিশ্ব।


মনুমেন্তাল স্টেডিয়ামে মেসির শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে ভক্তদের চোখে জল, সতীর্থদের আবেগও যেন সামলানো কঠিন হয়ে পড়ে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ডি মারিয়া একটি কান্নার ইমোজি দিয়ে আবেগ প্রকাশ করেছেন আর রদ্রিগো ডি পল ভিডিওটি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।


যদিও ডি মারিয়া আগেই অবসর নিয়েছেন, তবুও মেসির সঙ্গে দেশের মাটিতে শেষবারের মতো মাঠে নেমেছেন তিনি। এএফএ প্রীতি ম্যাচ আয়োজন না করায় মনুমেন্তালেই শেষবার আলবিসেলেস্তে জার্সি গায়ে চড়ালেন মেসি।


মেসির পরিবারের উপস্থিতিতে এই ম্যাচটি হয়ে ওঠে আরও বিশেষ। ম্যাচ শুরুর আগেই তিনি বলেছিলেন, “এটা আমার জন্য খুব বিশেষ ম্যাচ হতে যাচ্ছে।”


সতীর্থ ডি পল ও ডি মারিয়ার সঙ্গে মেসি গড়েছেন আর্জেন্টিনার সোনালি অধ্যায়—২০২২ কাতার বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা (২০২১ ও ২০২৪) এবং ফাইনালিসিমার জয়।


জাতীয় দলের হয়ে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১১৪-তে, যার মধ্যে ১০০টি এসেছে তার জাদুকরী বাম পা থেকে। বিশ্বকাপ বাছাইয়ে ৪৯ ম্যাচে করেছেন ৩৫ গোল ও করিয়েছেন ১৯টি।


আগামী ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শেষ হবে আর্জেন্টিনার বাছাই মিশন। তবে মেসির এই বিদায়ী রাত আর্জেন্টাইন ভক্তদের হৃদয়ে দীর্ঘদিন অমলিন স্মৃতি হয়ে রয়ে যাবে—এক আবেগঘন অধ্যায়ের সোনালি সমাপ্তি।