রবিবার , ১৬ আগস্ট ২০২৬
রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমবিনোদনবিএনপির মঞ্চে অপু বিশ্বাস, কটাক্ষ করলেন পরীমনি

বিএনপির মঞ্চে অপু বিশ্বাস, কটাক্ষ করলেন পরীমনি

favicon
অনলাইন সংস্করণ
বিএনপির মঞ্চে অপু বিশ্বাস, কটাক্ষ করলেন পরীমনি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস আবারও রাজনৈতিক অঙ্গনে আলোচনায়। একসময় আওয়ামী লীগের অনুদানপ্রাপ্ত সিনেমা ও সংরক্ষিত আসনের এমপি পদে দৌড়ঝাঁপের কারণে আলোচিত ছিলেন তিনি। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে ‘হাসু’ সিনেমায় অভিনয়ের জন্যও চুক্তিবদ্ধ হয়েছিলেন।


তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি জানিয়েছিলেন, রাজনীতি আর তার জীবনে নেই। কিন্তু সম্প্রতি কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে অংশ নেন এই অভিনেত্রী। ওই অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আসতেই তার রাজনৈতিক অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।


এই বিতর্কে আরও রঙ যোগ করেছেন আরেক নায়িকা পরীমনি। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি পরোক্ষভাবে অপুকে কটাক্ষ করে লেখেন—

“আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন।”


যদিও পোস্টে কারও নাম উল্লেখ করেননি, তবে নেটিজেনরা পরিষ্কারভাবে বুঝে গেছেন এটি অপু বিশ্বাসকেই উদ্দেশ্য করে লেখা।


এর আগে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অপু বিশ্বাস চিত্রনায়ক নিরব হোসেনকে সঙ্গে নিয়ে কুষ্টিয়ার খোকসায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি বক্তব্যও রাখেন।


অপুর এই উপস্থিতি নিয়ে বিতর্কের ঝড় উঠেছে, কারণ তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দুই দফায় দলটির মনোনয়ন চাইতেও ব্যর্থ হয়েছিলেন। তাই হঠাৎ বিএনপির মঞ্চে তার উপস্থিতি রাজনৈতিক মহলে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।