সাইক্লিং দুর্ঘটনায় আহত পিএসজি কোচ লুইস এনরিকে
প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) কোচ লুইস এনরিকে শুক্রবার সাইক্লিং দুর্ঘটনার শিকার হয়েছেন। ৫৪ বছর বয়সী এই স্প্যানিশ কোচের কাঁধের হাড় ভেঙে গেছে। দুর্ঘটনার পরপরই তাকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, এনরিকের কাঁধের হাড় ভাঙার কারণে তাকে সার্জারি করতে হবে। ক্লাব জানিয়েছে, “আমরা তার পাশে আছি এবং দ্রুত সুস্থতার কামনা করছি। পরবর্তী আপডেট শিগগিরই জানানো হবে।”
২০২৩ সালে এনরিকে পিএসজির কোচ হিসেবে যোগ দেন। তার নেতৃত্বে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতে এবং টানা দুই মৌসুমে লিগ ওয়ান শিরোপা নিশ্চিত করে। এর আগে বার্সেলোনার হয়ে ট্রেবল জেতানোর কৃতিত্ব তার ঝুলিতে আছে। এছাড়া তিনি ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত দুই মেয়াদে স্পেন জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন।