বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › মূলধন ঘাটতি থাকলে ডিভিডেন্ড-বোনাস নয়: বাংলাদেশ ব্যাংক গভর্নর

মূলধন ঘাটতি থাকলে ডিভিডেন্ড-বোনাস নয়: বাংলাদেশ ব্যাংক গভর্নর

favicon
অনলাইন সংস্করণ
মূলধন ঘাটতি থাকলে ডিভিডেন্ড-বোনাস নয়: বাংলাদেশ ব্যাংক গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সতর্ক করে বলেছেন, কোনো ব্যাংকের মূলধন ১০ শতাংশের নিচে নেমে গেলে এবং প্রভিশন লসে থাকলে তারা ডিভিডেন্ড বা বোনাস দিতে পারবে না। কর্মকর্তারাও বোনাস পাবেন না।


শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর এক হোটেলে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ: আসন্ন নির্বাচন, প্রবাসীদের অংশগ্রহণ ও আগামীর অর্থনীতি’ শীর্ষক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।


গভর্নর বলেন, গত কয়েক বছরে অর্থনীতিতে অস্থিরতা তৈরি হলেও এখন ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরছে। রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশ বেড়েছে, রপ্তানিও ইতিবাচক ধারা বজায় রেখেছে। এর ফলে ব্যালেন্স অব পেমেন্টে উদ্বৃত্ত তৈরি হয়েছে।


তিনি আরও জানান, আগে প্রবাসী আয়ের প্রায় ৩০ শতাংশ হুন্ডির মাধ্যমে লিকেজ হতো, কিন্তু সুশাসনের কারণে তা কমে গেছে। এতে রিজার্ভ বেড়েছে। আমদানি কমেনি, তবে পণ্যমূল্য কিছুটা কমেছে, আর অর্থ পাচারের প্রবণতাও নিয়ন্ত্রণে এসেছে।


ডলার বাজারে স্থিতিশীলতা এসেছে বলেও জানান গভর্নর। গত এক মাসে কেন্দ্রীয় ব্যাংক এক বিলিয়ন ডলার কিনলেও দাম বাড়েনি। তবে টাকার সংকট এখনো রয়ে গেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ চলছে এবং তা আগামী দিনে ৫ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।


খেলাপি ঋণ প্রসঙ্গে তিনি বলেন, জুনের রিপোর্ট অনুযায়ী ৩০ শতাংশ খেলাপির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় সরকার রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে পাঁচটি ব্যাংক একীভূত করার বিষয়ে আলোচনা শুরু করবে। আগামী এক-দুই বছরের মধ্যে এই পদক্ষেপ ইতিবাচক ফল দেবে বলে আশা প্রকাশ করেন গভর্নর।