বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমখেলাজিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ৮০ রানে অলআউট শ্রীলঙ্কা

জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ৮০ রানে অলআউট শ্রীলঙ্কা

favicon
অনলাইন সংস্করণ
জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ৮০ রানে অলআউট শ্রীলঙ্কা

হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত দ্বিতীয় টি–টোয়েন্টিতে এক বিব্রতকর রেকর্ডে নাম লেখাল শ্রীলঙ্কা। মাত্র ৮০ রানে গুটিয়ে গিয়ে তারা নিজেদের টি–টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহের লজ্জায় পড়ল। জিম্বাবুয়ে ৫ উইকেটে জয় তুলে নিয়ে সিরিজে ১–১ সমতা ফেরাল।


টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল, প্রমাণ মেলে দ্রুতই। মাত্র ১৭.৪ ওভারে অলআউট হয় শ্রীলঙ্কা। রাজা নিজেই ৩ উইকেট নেন মাত্র ১১ রানে। ব্রাড ইভান্সও ৩ উইকেট নেন, ব্লেসিং মুজারাবানি পান ২টি, আর শন উইলিয়ামস শিকার করেন একটি উইকেট।


শ্রীলঙ্কার হয়ে কামিল মিশারা সর্বোচ্চ ২০ রান করেন। অধিনায়ক চরিথ আসালাঙ্কা (১৮) ও দাসুন শানাকা (১৫) কিছুটা চেষ্টা করলেও বাকিদের ব্যাট ব্যর্থ হয়।


৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ২৮ বল হাতে রেখেই জয় তুলে নেয়। লঙ্কানদের হয়ে দুশমন্ত চামিরা ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট পান।


টি–টোয়েন্টিতে শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোর


৭৭ বনাম দক্ষিণ আফ্রিকা – ৩ জুন ২০২৪


৮০ বনাম জিম্বাবুয়ে – ৬ সেপ্টেম্বর ২০২৫


৮২ বনাম ভারত – ১৪ ফেব্রুয়ারি ২০১৬


৮৭ বনাম অস্ট্রেলিয়া – ৯ মে ২০১০


৮৭ বনাম ভারত – ২০ ডিসেম্বর ২০১৭


রবিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের ফাইনাল ম্যাচ।