শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমবিনোদনসামান্থা-রাজ নিদিমোরু প্রেমের গুঞ্জন তুঙ্গে

সামান্থা-রাজ নিদিমোরু প্রেমের গুঞ্জন তুঙ্গে

favicon
অনলাইন সংস্করণ
সামান্থা-রাজ নিদিমোরু প্রেমের গুঞ্জন তুঙ্গে

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু পর্দায় যেমন ভক্তদের হৃদয় মাতান, ব্যক্তিগত জীবন নিয়েও থাকেন আলোচনায়। একসময় ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন বিয়ে করেছিলেন অভিনেতা নাগা চৈতন্যকে। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। বিচ্ছেদের পর নাগা চৈতন্য নতুন করে অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করলেও, সামান্থা দীর্ঘদিন ছিলেন একাই।


তবে সম্প্রতি নতুন প্রেমের গুঞ্জনে মুখর চারপাশ। শোনা যাচ্ছে, জনপ্রিয় পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে তার। আর দিন যত যাচ্ছে, সেই গুঞ্জন যেন আরো দৃঢ় হচ্ছে।


দুবাই সফর থেকে শুরু করে সিনেমা দেখা, বিভিন্ন অনুষ্ঠানে পাশাপাশি উপস্থিতি, এমনকি বিমানে পাশাপাশি বসা— সর্বত্রই দেখা যাচ্ছে সামান্থা ও রাজকে। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিও ও ছবিতে একসঙ্গে সময় কাটানোর প্রমাণ মিলেছে একাধিকবার। যুক্তরাষ্ট্রের মিশিগান সিটিতেও একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা গেছে তাদের।


সব মিলিয়ে অনুরাগীরা মনে করছেন, তারা দুজনেই এখন প্রেমের গভীরে ডুবে আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্ত মন্তব্য করছেন— ‘এবার অফিসিয়ালি ঘোষণা দিন’, কেউ আবার পরামর্শ দিচ্ছেন, ‘দ্রুত বিয়েটা সেরে নিন।’


তবে এই জুটি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সম্পর্ক নিয়ে গোপনীয়তাই বজায় রেখেছেন দুজনেই। এখন শুধু সময়ের অপেক্ষা— সামান্থা ও রাজের সম্পর্কের গুঞ্জন সত্যি প্রমাণিত হয় কি না।