শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমখেলাঅ্যান্ডোরাকে হারিয়ে শতভাগ জয়ের ধারায় ইংল্যান্ড

অ্যান্ডোরাকে হারিয়ে শতভাগ জয়ের ধারায় ইংল্যান্ড

favicon
অনলাইন সংস্করণ
অ্যান্ডোরাকে হারিয়ে শতভাগ জয়ের ধারায় ইংল্যান্ড

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত থাকার ধারা অব্যাহত রেখেছে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ভিলা পার্কে ফিফা র‍্যাঙ্কিংয়ের ১৭৪তম দল অ্যান্ডোরার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে তারা।


শুরুর থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও জালের দেখা পেতে বেশ কষ্ট করতে হয় ইংল্যান্ডকে। ম্যাচের ২৫তম মিনিটে ভাগ্যের জোরে এগিয়ে যায় স্বাগতিকরা। বক্সের ভেতর অ্যান্ডোরা ডিফেন্ডার গার্সিয়ার হেড ক্লিয়ার করতে গিয়ে বল জড়িয়ে যায় নিজেদের জালেই।


দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ চালালেও অ্যান্ডোরার গোলরক্ষক ইকের আলভারেস দারুণ সেভ করে ইংল্যান্ডকে আটকে রাখেন। তবে ৬৭তম মিনিটে ডেকলাইন রাইস নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করলে স্বস্তির জয় নিশ্চিত হয়।


শেষ দিকে কয়েকবার ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও আর গোলের দেখা পায়নি ইংল্যান্ড। তবু এই জয়েই বাছাইপর্বে শতভাগ সাফল্য ধরে রাখল দলটি।