বদরুদ্দীন উমরের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
লেখক, গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে বদরুদ্দীন উমর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।
শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের প্রগতিশীল চিন্তার ধারক-বাহক, লেখক ও চিন্তাবিদ বদরুদ্দীন উমরের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তাঁর অবদান জাতি দীর্ঘদিন স্মরণে রাখবে। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।”
তিনি এ সময় মরহুমের আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।