সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › তিন বছরের মধ্যে সর্বনিম্ন, আগস্টে মূল্যস্ফীতি নেমে ৮.২৯%

তিন বছরের মধ্যে সর্বনিম্ন, আগস্টে মূল্যস্ফীতি নেমে ৮.২৯%

favicon
অনলাইন সংস্করণ
তিন বছরের মধ্যে সর্বনিম্ন, আগস্টে মূল্যস্ফীতি নেমে ৮.২৯%

আগস্ট মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি নেমে এসেছে ৮.২৯ শতাংশে, যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন। জুলাই মাসের তুলনায় এ হার ০.২৬ শতাংশ কম। তবে খাদ্যপণ্যের দামে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।


রবিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত তথ্যে বলা হয়েছে, জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮.৫৫ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় (আগস্ট ২০২৪) এ হার অনেক কম; তখন মূল্যস্ফীতি ছিল ১০.৪৯ শতাংশ।


তথ্য অনুযায়ী, আগস্টে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭.৬০ শতাংশে, যা জুলাইয়ের ৭.৫৬ শতাংশ থেকে সামান্য বেশি হলেও গত বছরের ১১.৩৬ শতাংশের তুলনায় কম। অপরদিকে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি জুলাইয়ের ৯.৩৮ শতাংশ থেকে কমে ৮.৯০ শতাংশে নেমেছে। গত বছরের আগস্টে এ হার ছিল ৯.৭৪ শতাংশ।


এ সময়ে স্বল্প আয়ের দক্ষ ও অদক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৮.১৫ শতাংশে। ফলে টানা ৪৩ মাস ধরে মজুরি বৃদ্ধি মূল্যস্ফীতির চেয়ে কম থাকায় নিম্ন আয়ের পরিবারগুলো আরও চাপে পড়ছে।


অর্থনীতিবিদরা বলছেন, খাদ্যপণ্যের দামে কিছুটা স্বস্তি মিললেও খাদ্যবহির্ভূত খাতে ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার চাপ কমেনি।


এদিকে, ২০২৫-২৬ অর্থবছরে মূল্যস্ফীতি ৬.৫ শতাংশের মধ্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।