শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমবিনোদনধূমপান প্রসঙ্গে পোস্ট, আইসিইউ গুঞ্জনে ক্ষুব্ধ আরশ খান

ধূমপান প্রসঙ্গে পোস্ট, আইসিইউ গুঞ্জনে ক্ষুব্ধ আরশ খান

favicon
অনলাইন সংস্করণ
ধূমপান প্রসঙ্গে পোস্ট, আইসিইউ গুঞ্জনে ক্ষুব্ধ আরশ খান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয়। মাঝেমধ্যেই সমসাময়িক বিষয় নিয়ে মতামত জানিয়ে শিরোনামেও আসেন তিনি।


সম্প্রতি ব্যক্তিজীবনের একটি বদঅভ্যাস—ধূমপান—নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন আরশ। এতে ধূমপানের ক্ষতিকর দিক তুলে ধরায় বিষয়টি নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।


তবে অনেকেই পোস্টটি ভুলভাবে ব্যাখ্যা করে ভেবেছেন, অভিনেতা অসুস্থ হয়ে পড়েছেন। এমনকি গুঞ্জন ছড়ায় যে, তাকে নাকি আইসিইউতে ভর্তি করা হয়েছে।


এই গুজবের জবাবে আরেকটি পোস্টে আরশ জানান, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। ভক্তদের উদ্দেশে তিনি লিখেন—

“আমি সুস্থ, আলহামদুলিল্লাহ। অনুজদের সচেতন করতে দেওয়া পোস্টের কারণে যারা আমাকে ‘আইসিইউ’ পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন, তাদের অনুরোধ করবো এমন গুজব আর না ছড়াতে।”


আরশ আরও বলেন, “আমার হৃদয়, কিডনি, লিভার ও ফুসফুস ভালো আছে। জোর করে পৃথিবী থেকে বিদায় না করলে আমি যাচ্ছি না, ইনশাআল্লাহ।”


সবশেষে তিনি জানান, তার আগের নাম্বারই সচল আছে। প্রয়োজনে সরাসরি ফোন, টেক্সট বা ভিডিও কলে যোগাযোগ করে তথ্য যাচাই করতে অনুরোধ জানান তিনি।