শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমবিনোদনসড়ক দুর্ঘটনায় কাজল আগারওয়ালের মৃত্যুর গুজব, নিজেই জানালেন সত্য

সড়ক দুর্ঘটনায় কাজল আগারওয়ালের মৃত্যুর গুজব, নিজেই জানালেন সত্য

favicon
অনলাইন সংস্করণ
সড়ক দুর্ঘটনায় কাজল আগারওয়ালের মৃত্যুর গুজব, নিজেই জানালেন সত্য

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন—সাম্প্রতিক সময়ে এমন গুজব ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এতে তার ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরিস্থিতি বিব্রতকর হওয়ায় অবশেষে নিজেই সামনে এসে ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেত্রী।


গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কাজল স্পষ্ট করে জানান, তিনি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন। ভুয়া খবর নিয়ে বিরক্ত কাজল লিখেছেন—

“আমাকে ঘিরে গুজব ছড়ানো হয়েছে যে আমি নাকি সড়ক দুর্ঘটনায় মারা গেছি! সত্যি বলতে বিষয়টা মজার, কারণ এটি সম্পূর্ণ মিথ্যা। আমি ভালো আছি, নিরাপদে আছি। দয়া করে এমন ভুয়া খবর বিশ্বাস করবেন না। চলুন আমরা ইতিবাচক চিন্তাভাবনা করি এবং সত্যকে আঁকড়ে ধরি।”


গুজব ছড়ানোর সূত্র ছিল একটি ভিডিও, যেখানে দাবি করা হয় কাজল দুর্ঘটনায় মারা গেছেন। এরপর অনেক ভক্ত শোক প্রকাশ করে মন্তব্য করতে থাকেন। কেউ কেউ লিখেছেন, “বিশ্বাস হচ্ছে না আপনি নেই, কেন এমন হলো?”


২০০৪ সালে বলিউডের ‘কিউঁ! হো গয়া না…’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় কাজলের। তবে তেলুগু ব্লকবাস্টার ‘মাগধীরা’ ছবিতে যুবরানি মিত্রবিন্দা ও ইন্দু চরিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পান।


এরপর *‘থুপাক্কি’*তে তার অ্যাকশন-রোম্যান্স, *‘কোমালি’*তে কমেডি, *‘হে সিনামিকা’*তে নতুন রূপে হাজির হওয়া, ‘টেম্পার’ ও ‘বাঘবন্ত কেসারি’–সবগুলোতেই তার অভিনয় প্রশংসিত হয়। সর্বশেষ তাকে দেখা গেছে ‘কান্নাপ্পা’ ছবিতে একটি বিশেষ চরিত্রে। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘দ্য ইন্ডিয়ান স্টোরি’, ‘ইন্ডিয়ান ৩’ এবং মহাকাব্যভিত্তিক ‘রামায়ণ’, যেখানে তিনি মন্দোদরীর চরিত্রে অভিনয় করছেন।