বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমখেলানিয়মরক্ষার ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩

নিয়মরক্ষার ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩

favicon
অনলাইন সংস্করণ
নিয়মরক্ষার ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩

অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের মূল পর্বে খেলার সুযোগ হারালেও শেষ ম্যাচে দারুণ জয় নিয়ে বাছাইপর্ব শেষ করেছে বাংলাদেশ। নিয়মরক্ষার খেলায় সিঙ্গাপুরকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আল আমিন-মোরসালিনরা।


ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে প্রথমার্ধে গোলশূন্য থাকার পর ৭০তম মিনিটে দূরপাল্লার শটে ফাহমিদুল এগিয়ে দেন বাংলাদেশকে। এরপর মাত্র ১২ মিনিটে আসে আরও তিন গোল। আল আমিন ও মহসিন আহমেদ গোল করেন পরপর, আর শেষ দিকে গোল করেন মোরসালিন।


অতিরিক্ত সময়ে সিঙ্গাপুরের হয়ে নাদিম রাহিম ব্যবধান কমালেও জয়ের আনন্দে তা খুব একটা প্রভাব ফেলতে পারেনি। এর আগে ইয়েমেন ও ভিয়েতনামের কাছে হেরে মূলপর্বের আশা শেষ হয়েছিল বাংলাদেশের।


বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ ম্যাচে একাধিক নিশ্চিত গোল রুখে দলকে বড় জয়ে সহায়তা করেন।