দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরিতে ৩,১৩৭ টাকা বৃদ্ধি
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে প্রতি ভরিতে ৩ হাজার ১৩৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম আজ বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী সোনার দাম:
২২ ক্যারেট প্রতি ভরি: ১,৮৫,৯৪৭ টাকা (বৃদ্ধি ৩,১৩৭ টাকা)
২১ ক্যারেট প্রতি ভরি: ১,৭৭,৫০৩ টাকা (বৃদ্ধি ২,৯৯৮ টাকা)
১৮ ক্যারেট প্রতি ভরি: ১,৫২,১৪৫ টাকা (বৃদ্ধি ২,৫৭৮ টাকা)
সনাতন পদ্ধতিতে প্রতি ভরি: ১,২৬,১৪৬ টাকা (বৃদ্ধি ২,২০৪ টাকা)