শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমবিনোদননারী ভক্তের ১৫৯ কোটি টাকার সম্পত্তি ফেরালেন সঞ্জয় দত্ত

নারী ভক্তের ১৫৯ কোটি টাকার সম্পত্তি ফেরালেন সঞ্জয় দত্ত

favicon
অনলাইন সংস্করণ
নারী ভক্তের ১৫৯ কোটি টাকার সম্পত্তি ফেরালেন সঞ্জয় দত্ত

বলিউডের জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা সঞ্জয় দত্ত, প্রয়াত তারকা সুনীল দত্ত ও নার্গিসের সন্তান। ১৯৮১ সালে রকি সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেকেই হিট হন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি—অভিনয় করেছেন ১৩৫টিরও বেশি সিনেমায়। বলিউডে ‘সাঞ্জু বাবা’ নামেই বেশি পরিচিত এই অভিনেতা। একসময় তাঁর ‘চকলেট বয়’ ইমেজে মুগ্ধ হয়েছিল অসংখ্য তরুণী।


সঞ্জয়ের জনপ্রিয়তা এতটাই যে, এক নারী ভক্ত মৃত্যুর আগে তাঁর নামে লিখে গিয়েছিলেন ১৫৯ কোটি টাকার সম্পত্তি! বিষয়টি নিজেই একাধিকবার জানিয়েছেন তিনি। সম্প্রতি কপিল শর্মার শো’তেও সেই ঘটনা শেয়ার করেন সঞ্জয় দত্ত।


তিনি জানান, একদিন থানার পক্ষ থেকে তাঁকে ফোন করা হয়। পুলিশ জানায়, নিশা পাতিল নামের এক নারী ১৪ দিন আগে মারা গেছেন, আর তিনি নিজের সমস্ত সম্পত্তি সঞ্জয়ের নামে লিখে গেছেন। এর মধ্যে দক্ষিণ মুম্বাইয়ের একটি বাড়িও ছিল। খবর শুনে বিস্মিত হয়ে যান অভিনেতা। তবে সঙ্গে সঙ্গেই তিনি জানিয়ে দেন—এই সম্পত্তি মৃতার পরিবারকেই দেওয়া উচিত।


যদিও ব্যাংক থেকে জানানো হয়েছিল, সঞ্জয় দত্তের নামই ছিল আনুষ্ঠানিক নমিনি হিসেবে। এমনকি তাঁর পালি হিলের বাসার ঠিকানাও ব্যাংক ডিটেলসে উল্লেখ ছিল। এরপর আইনজীবীরা যোগাযোগ করলেও সঞ্জয় একই অবস্থান জানান। তিনি স্পষ্ট করে বলেন, “আমি তাকে চিনিও না। তাঁর করা কাজ আমাকে বাকরুদ্ধ করেছে। তবে সম্পত্তির এক কণাও আমি নেব না।”


শেষ পর্যন্ত সঞ্জয় দত্ত পরিবারকে সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য আইনি পদক্ষেপে সহযোগিতা করতে রাজি হন।


ব্যক্তিগত জীবনে সঞ্জয় দত্ত নিজেই প্রায় ৩০০ কোটি টাকার মালিক। প্রতিটি ছবির জন্য তিনি নেন ৮-১৫ কোটি টাকা পারিশ্রমিক। মুম্বাই ও দুবাইতে তাঁর বাড়ি, বিলাসবহুল গাড়ি রয়েছে। একটি হুইস্কি ব্র্যান্ডের মালিক তিনি, পাশাপাশি একটি ক্রিকেট দলেরও সহ-মালিক। অভিনয়ের বাইরে আরও নানা ব্যবসার সঙ্গে জড়িত সঞ্জয় বর্তমানে বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতীয় সিনেমাতেও সমানতালে কাজ করছেন।