শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমবিনোদনআন্ডারওয়ার্ল্ডের মুখোমুখি একাই দাঁড়িয়েছিলেন প্রীতি জিনতা

আন্ডারওয়ার্ল্ডের মুখোমুখি একাই দাঁড়িয়েছিলেন প্রীতি জিনতা

favicon
অনলাইন সংস্করণ
আন্ডারওয়ার্ল্ডের মুখোমুখি একাই দাঁড়িয়েছিলেন প্রীতি জিনতা

এক সময় বলিউডের ওপর ছিল আন্ডারওয়ার্ল্ডের প্রভাব। সিনেমা প্রযোজনায় তারা বিপুল অর্থ ঢাললেও অভিনেতা–অভিনেত্রীরা ভুগতেন ভয় আর হুমকির আতঙ্কে। তবে সবার ভিন্ন পথে হেঁটেছিলেন নায়িকা প্রীতি জিনতা। তিনি সাহস করে দাঁড়িয়েছিলেন আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের মুখোমুখি।


ঘটনাটি ২৪ বছর আগের, ২০০১ সালে। সালমান খান ও রানী মুখার্জির সঙ্গে ‘চোরি চোরি চুপকে চুপকে’ ছবিতে অভিনয় করেছিলেন প্রীতি। গুঞ্জন ওঠে, ছবিটির অর্থায়ন করেছেন কুখ্যাত ডন ছোটা শাকিল। বিষয়টি জানাজানি হলে পুলিশ ছবির প্রিন্ট জব্দ করে, আর পুরো ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়ে আতঙ্ক।


এসময় প্রীতি জিনতাসহ কয়েকজন তারকা ফোনে হুমকি পান। অধিকাংশই চুপ থাকলেও পিছু হটেননি প্রীতি। মামলার শুনানিতে তিনি আদালতে সরাসরি গ্যাংয়ের নাম উল্লেখ করে জানান, তাকে টাকা দাবি করা হয়েছিল।


তার এই সাহসী সাক্ষ্যের পর পুলিশ বিনিয়োগকারী ভরৎ শাহ ও প্রযোজক নাজিম রিজভিকে গ্রেপ্তার করে। বলিউড ইতিহাসে প্রীতির পদক্ষেপকে এখনো বিরল দৃষ্টান্ত হিসেবে দেখা হয়—যেখানে তিনি প্রমাণ করেছিলেন, ভয় নয়, সত্যের পক্ষে দাঁড়ানোই আসল শক্তি।