বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › খেলা › হারের মধ্যেই শেষ, ইতিহাসের সবচেয়ে বাজে বাছাইপর্ব কাটাল ব্রাজিল

হারের মধ্যেই শেষ, ইতিহাসের সবচেয়ে বাজে বাছাইপর্ব কাটাল ব্রাজিল

favicon
অনলাইন সংস্করণ
হারের মধ্যেই শেষ, ইতিহাসের সবচেয়ে বাজে বাছাইপর্ব কাটাল ব্রাজিল

বলিভিয়ার বিপক্ষে হারের মধ্য দিয়েই শেষ হলো ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্ব। যদিও ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সেলেসাওরা, তবে এবারের যাত্রা ইতিহাসে সবচেয়ে হতাশাজনক বাছাইপর্ব হিসেবে থেকে যাবে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য।


আজ সকালে বলিভিয়ার কাছে ১-০ গোলে হেরে ১৮ ম্যাচ শেষে ব্রাজিলের সংগ্রহ দাঁড়িয়েছে ২৮ পয়েন্টে, সাফল্যের হার মাত্র ৫১ শতাংশ। দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে তারা শেষ করেছে পঞ্চম স্থানে। নতুন নিয়মে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে বলে প্লে-অফে নামতে হয়নি ব্রাজিলকে।


তাদের ওপরে থেকে বাছাই শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (৩৮ পয়েন্ট), এরপর ইকুয়েডর (২৯), কলম্বিয়া (২৮) ও উরুগুয়ে (২৮)। গোল ব্যবধানে পিছিয়ে থেকে ব্রাজিলকে পঞ্চম স্থানে থামতে হয়েছে।


পুরো বাছাইয়ে ব্রাজিল খেলেছে তিনজন কোচের অধীনে—ফার্নান্দো দিনিজ, দরিভাল জুনিয়র ও কার্লো আনচেলত্তি। এ সময় আর্জেন্টিনার বিপক্ষে ঘরের মাঠে প্রথমবার হারের মতো (১-০, ২০২৩ সালের নভেম্বরে) তিক্ত ইতিহাসও লিখেছে সেলেসাওরা। ১৯৯৬ সালে হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাট চালুর পর এবারই প্রথম ৩০ পয়েন্টের নিচে থামল তারা।


তবুও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন,

“আজকের ম্যাচে খেলোয়াড়রা দারুণ প্রচেষ্টা দেখিয়েছে। এখানে খেলা সবসময় কঠিন, ম্যাচটা শারীরিক ও কৌশলগতভাবে জটিল ছিল। কিন্তু আমি বিশ্বাস করি বিশ্বকাপে দল প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সফল হবে।