বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমখেলাসিপিএলে ব্যাটে ব্যর্থ, বলে এক উইকেট সাকিবের

সিপিএলে ব্যাটে ব্যর্থ, বলে এক উইকেট সাকিবের

favicon
অনলাইন সংস্করণ
সিপিএলে ব্যাটে ব্যর্থ, বলে এক উইকেট সাকিবের

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) হতাশাজনক দিন কাটালেন সাকিব আল হাসান। বল হাতে ৪ ওভারে ২৮ রানে একটি উইকেট নিলেও ব্যাট হাতে টিকতে পারেননি, করেছেন মাত্র ২ বলে ১ রান।


অ্যান্টিগা অ্যান্ড বারবুডার বিপক্ষে স্পিন সহায়ক উইকেটে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় সাকিবের দল গায়ানা আমাজন ওয়ারিয়র্স। ইনিংসে সর্বোচ্চ সাফল্য পান জেইডন সিলস, তিনি ১৫ রানে নেন ৪ উইকেট। পাকিস্তানের উসামা মীর শিকার করেন ৩ উইকেট।


টার্গেট তাড়া করতে নেমে শুরুতে ৩৬ রানেই ৫ উইকেট হারায় অ্যান্টিগা। তবে ওপেনার আমির জাঙ্গোর অপরাজিত হাফ-সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ৫ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নেয় দলটি। সাকিব ব্যাট করতে নেমে ২ বলে ১ রান করেই ফিরেছেন।


এই জয়ের মাধ্যমে ১০ ম্যাচ শেষে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিনে অবস্থান করছে সাকিব আল হাসানদের দল।