বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › খেলা › ১০ জন নিয়েও রিয়ালের দুর্দান্ত জয়, লা লিগায় চারে চার

১০ জন নিয়েও রিয়ালের দুর্দান্ত জয়, লা লিগায় চারে চার

favicon
অনলাইন সংস্করণ
১০ জন নিয়েও রিয়ালের দুর্দান্ত জয়, লা লিগায় চারে চার

লা লিগায় দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রেখেছে রিয়াল মাদ্রিদ। চার ম্যাচে টানা চার জয়ের কৃতিত্ব দেখিয়েছে জাবি আলোনসোর দল। সর্বশেষ ম্যাচে প্রায় এক ঘণ্টা ১০ জনের দল নিয়ে খেলেও রিয়াল সোসিয়েদাদকে ২–১ ব্যবধানে হারিয়েছে তারা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সোসিয়েদাদের মাঠে ১২তম মিনিটেই গোল করেন কিলিয়ান এমবাপ্পে। তবে ৩২তম মিনিটে ডিন হুইজেন লাল কার্ড দেখায় চাপের মুখে পড়ে রিয়াল। এরপরও ৪৪তম মিনিটে এমবাপ্পের পাস থেকে গোল করেন তরুণ তারকা আরদা গুলের, যা ব্যবধান দ্বিগুণ করে।

দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে মিকেল ওয়ারইয়াবাল একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত রক্ষণভাগের দৃঢ়তায় জয় ধরে রাখে রিয়াল। ম্যাচের ৮২তম মিনিটে অভিষেক হয় সদ্য যোগ দেওয়া ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের।

বল দখলে (৬৪% বনাম ৩৬%) এগিয়ে থাকলেও সোসিয়েদাদ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। অন টার্গেটে রিয়ালের ৬ শটের বিপরীতে সোসিয়েদাদের ছিল মাত্র ৪টি।

চার ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করে লা লিগার শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা দলগুলোর চেয়ে তারা এগিয়ে আছে পাঁচ পয়েন্টে।