ভূত এফএম নয়, এখন ইউটিউবে আলোড়ন ‘ভূত ডট কম’
শৈশবের স্মৃতি কিংবা রেডিওর নস্টালজিয়া মানুষের মনে সবসময়ই বিশেষ জায়গা করে নেয়। সেই রেডিও যুগেই সবচেয়ে আলোচিত হয়ে উঠেছিল আরজে রাসেলের ভৌতিক অনুষ্ঠান ভূত এফএম। প্রায় ১০ বছর ধরে দেশের কোটি কোটি শ্রোতার নিয়মিত সঙ্গী ছিল এ শো। তবে ২০২০ সালে শো বন্ধ হয়ে যাওয়ায় ভক্তদের মধ্যে সৃষ্টি হয় হতাশা।
শ্রোতাদের ডাক উপেক্ষা করতে পারেননি রাসেল। রেডিও থেকে উঠে এসে তিনি নতুনভাবে যাত্রা শুরু করেন ডিজিটাল প্ল্যাটফর্মে, ‘ভূত ডট কম’ নামে। ২০২১ সালে ইউটিউবে শুরু করা এ প্ল্যাটফর্ম এখন পরিণত হয়েছে ১৫ লাখ সদস্যের এক বিশাল পরিবারে।
রাসেল জানিয়েছেন, এই সাফল্যের পিছনে রয়েছে তার শ্রোতারা । পাশাপাশি তিনি তাঁর টিমের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন।
আশরাফুল আলম (আরজে রাসেল)-এর হাত ধরে ২০১০ সালের ১৩ আগস্ট শুরু হয়েছিল ভূত এফএম—দেশের প্রথম রেডিও হরর শো। সারাদেশ থেকে অলৌকিক ঘটনার অভিজ্ঞতা নিয়ে শ্রোতারা ফোনে যুক্ত হতেন, আর লাখো মানুষ রাতভর শুনতেন এই শো-এর ভৌতিক সকল গল্প