বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › দেশে রুপার ভরিতে নতুন রেকর্ড, ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি শুরু আজ

দেশে রুপার ভরিতে নতুন রেকর্ড, ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি শুরু আজ

favicon
অনলাইন সংস্করণ
দেশে রুপার ভরিতে নতুন রেকর্ড, ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি শুরু আজ

দেশের বাজারে স্বর্ণের পাশাপাশি রুপার দামও সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে নতুন দামে রুপা বিক্রি শুরু হবে।


১৬ সেপ্টেম্বর রাতে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রুপার দাম ভরিতে ৬৬৫ টাকা বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেট রুপার নতুন দাম দাঁড়িয়েছে প্রতি ভরি ৩,৪৭৬ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।


অন্যান্য ক্যারেট অনুযায়ী নতুন মূল্য হলো—


২১ ক্যারেট : প্রতি ভরি ৩,৩১৩ টাকা


১৮ ক্যারেট : প্রতি ভরি ২,৮৪৬ টাকা


সনাতন পদ্ধতি : প্রতি ভরি ২,১৩৫ টাকা


বাজুস জানিয়েছে, উল্লিখিত মূল্যের সঙ্গে অতিরিক্তভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সংগঠন নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।


এর আগে চলতি বছরের ৩ মে সর্বশেষ রুপার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ২২ ক্যারেটের রুপার দাম ভরিতে ৩৫ টাকা কমিয়ে ২,৮১১ টাকা নির্ধারণ করা হয়েছিল।


চলতি বছরে এটিই তৃতীয়বারের মতো রুপার দামের সমন্বয়; এর মধ্যে দুইবার দাম বেড়েছে এবং একবার কমেছে। গত বছরও মোট তিনবার রুপার দাম সমন্বয় করা হয়েছিল।