শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমবিনোদনদম’ সিনেমায় প্রথমবার সারভাইভাল স্টোরিতে আফরান নিশো, বললেন চরিত্রের জন্য করতে হবে প্রচণ্ড স্ট্রাগল

দম’ সিনেমায় প্রথমবার সারভাইভাল স্টোরিতে আফরান নিশো, বললেন চরিত্রের জন্য করতে হবে প্রচণ্ড স্ট্রাগল

favicon
অনলাইন সংস্করণ
দম’ সিনেমায় প্রথমবার সারভাইভাল স্টোরিতে আফরান নিশো, বললেন চরিত্রের জন্য করতে হবে প্রচণ্ড স্ট্রাগল

কাজাখস্তানের দুর্গম এলাকায় সম্প্রতি দেখা গেছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। তার সঙ্গে ছিলেন নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, আর্ট ডিরেক্টর শহীদুল ইসলামসহ একদল বিদেশি টিম। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নির্মিতব্য সিনেমা ‘দম’-এর প্রস্তুতিই তাদের এ সফরের কারণ।


সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ‘দম’ নিয়ে নিজের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা শেয়ার করেন নিশো। তিনি বলেন, “রেদওয়ান রনি অনেক দিন পর ফিরছেন। খুবই ডেডিকেটেড একজন মানুষ। গল্পটা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে লিখছেন। বলা যায়, বাংলাদেশের সিনেমায় এটাই প্রথম সারভাইভাল স্টোরি হতে যাচ্ছে।”


নিশো আরও বলেন, “গল্পটা আমার ভীষণ ভালো লেগেছে। শোনার পর থেকেই চরিত্রে ঢুকে গেছি। গল্পটা যদি শাকিল আর রনি সঠিকভাবে এক্সিকিউট করতে পারেন, তবে এটি সত্যিই অনবদ্য এক কাজ হবে।”


নিজের চরিত্র নিয়ে তিনি জানান, “এখানে আমাকে প্রচণ্ড কষ্ট, যন্ত্রণা আর সংগ্রামের ভেতর দিয়ে যেতে হবে। চরিত্রটা পারফর্ম করার জন্য সত্যিই প্রচুর স্ট্রাগল করতে হবে।