বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমরাজনীতিআওয়ামী লীগ ও ১৪ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবি গণঅধিকার পরিষদের

আওয়ামী লীগ ও ১৪ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবি গণঅধিকার পরিষদের

favicon
অনলাইন সংস্করণ
আওয়ামী লীগ ও ১৪ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবি গণঅধিকার পরিষদের

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) ও ১৪ দলের কোনো দল নির্বাচনে অংশ নিতে পারবে না। একইসঙ্গে তাদের সাংগঠনিক কার্যক্রমও নিষিদ্ধ করা উচিত।


বুধবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দলীয় সভাপতি নুরুল হক নুর ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান।


রাশেদ খান বলেন, “বিচার শেষে যদি আদালত মনে করেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দল রাজনীতি করতে পারবে, আমাদের কোনো আপত্তি নেই। তবে বিচার শেষ হওয়ার আগে তারা কোনোভাবেই রাজনীতি বা নির্বাচনে অংশ নিতে পারবে না। যদি কেউ তাদের সুযোগ দিতে চায়, তবে তা আমাদের রক্তের ওপর দিয়েই হবে।”


তিনি আরও বলেন, “যদি ১/১১ পরিস্থিতি ফিরে আসে, তাহলে আমরা সবাই অনিরাপদ হয়ে পড়ব। হাসিনা তো ভারতে পালিয়েছেন, আমরা তো পালাতে পারব না। নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছেড়ে দিন।”


নুরুল হক নুরের চিকিৎসা প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, সরকারের একটি মহল ইচ্ছাকৃতভাবে নুরকে দেশের বাইরে পাঠাতে চাইছে না। তাদের ধারণা, নুর বিদেশে গেলে সেনাবাহিনী ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এজন্য প্রধানমন্ত্রীর ঘোষণা দেওয়ার পরও এখনও গড়িমসি করা হচ্ছে।


হামলার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে তিনি বলেন, “নুরের ওপর হামলাকারীদের এখনও গ্রেপ্তার করা হয়নি। অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের নায়কদের রক্ষা করতে পারছে না।