শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমবিনোদন‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরলেন নেহাল, তবে ফিরছেন না আরিফিন

‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরলেন নেহাল, তবে ফিরছেন না আরিফিন

favicon
অনলাইন সংস্করণ
‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরলেন নেহাল, তবে ফিরছেন না আরিফিন

জনপ্রিয় টিভি সিরিয়াল ব্যাচেলর পয়েন্ট-এর প্রথম দুটি সিজনে কাবিলা, হাবু, পাশা ও শুভদের সঙ্গে নেহাল চরিত্রে অভিনয় করেছিলেন তৌসিফ মাহবুব। চরিত্রটি দিয়ে তিনি দর্শকদের প্রশংসা কুড়ান। তবে তৃতীয় ও চতুর্থ সিজনে নেহাল এবং আরিফিনকে আর দেখা যায়নি।


এবার আবারও ফিরেছেন নেহাল ওরফে তৌসিফ মাহবুব। বর্তমানে প্রচারিত ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর আসন্ন পর্বগুলোতে তাকে দেখা যাবে। তৌসিফের প্রত্যাবর্তনের খবরে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি আরিফিন চরিত্রও ফিরছে?


আরিফিন চরিত্রে অভিনয় করেছিলেন শামীম হাসান সরকার। তবে তিনি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন, এই সিজনে আরিফিনের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই।


চরিত্র সরিয়ে নেওয়া প্রসঙ্গে ২০২০ সালে নির্মাতা কাজল আরেফিন অমি বলেছিলেন, “স্কুল-কলেজ জীবনের বন্ধুদের মতো ব্যাচেলর জীবনেও পরিবর্তন আসে। একসঙ্গে থাকা বন্ধুরা সবসময় একই জায়গায় থাকে না। তবে আবার হঠাৎ দেখা হয়ে যাওয়াটাও সম্ভব।”


তিনি আরও জানান, নেহাল ও আরিফিন চরিত্রগুলো কখনো মারা যায়নি; তারা শুধু ফ্ল্যাট থেকে আলাদা হয়েছে। ভবিষ্যতে পরিস্থিতি অনুকূলে এলে তাদের ফিরিয়ে আনার সম্ভাবনা আছে।


বর্তমানে সেই ইঙ্গিত মিললেও সিজন ৫-এ ফিরেছেন শুধু নেহাল। আরিফিনকে দেখা যাবে না এবার।