বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমরাজনীতিবিএনপি নেতা জাহিদ হোসেনের অভিযোগ: ‘এআই দিয়ে পুরোনো মিছিলের ব্যানার পাল্টাচ্ছে আ. লীগ’

বিএনপি নেতা জাহিদ হোসেনের অভিযোগ: ‘এআই দিয়ে পুরোনো মিছিলের ব্যানার পাল্টাচ্ছে আ. লীগ’

favicon
অনলাইন সংস্করণ
বিএনপি নেতা জাহিদ হোসেনের অভিযোগ: ‘এআই দিয়ে পুরোনো মিছিলের ব্যানার পাল্টাচ্ছে আ. লীগ’

বিএনপি স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ঝটিকা মিছিলের নামে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পুরোনো ফুটেজের ব্যানার পরিবর্তন করছে এবং তা নিজেদের নামে প্রচার করছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।


শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, “কিছু লোক দেশের বাইরে গেলেও সংখ্যাগরিষ্ঠ এখনো আশপাশেই আছে। এ কারণেই ঝটিকা মিছিলের নাটক সাজানো হচ্ছে। পুরোনো ফুটেজে এআই দিয়ে ব্যানার পাল্টে বিভ্রান্ত করা হচ্ছে।”


মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা হোয়াইট কালার এমপ্লয়ি—এই সেক্টরে প্রায় ৪ লাখ মানুষ কাজ করেন। ৫ আগস্টের পর এই সেক্টরে মব সৃষ্টির চেষ্টা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। আপনারা কাজে মনোযোগী হোন এবং নির্বাচিত হলে দায়িত্বশীলতার পরিচয় দিন।”


তিনি ব্যবসায়ীদের উদ্দেশে অতিরিক্ত মুনাফা না করার আহ্বান জানান। পাশাপাশি জনগণের অনুমতি ছাড়া কোনো কর্মসূচি চাপিয়ে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন।


নেপালের উদাহরণ টেনে জাহিদ হোসেন বলেন, “ওরা দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। অথচ বাংলাদেশে ৫৪ বছরের ইতিহাসে এমন নির্বাচনও হয়েছে যেখানে নেতাকে না দেখেই মানুষকে ভোট দিতে বাধ্য করা হয়েছে।