ঢাকায় পৌঁছালেন পাকিস্তানের জনপ্রিয় তারকা হানিয়া আমির
ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্কের আমন্ত্রণে তিনি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশে পৌঁছান।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে ঢাকায় অবস্থানের বিষয়টি নিশ্চিত করেন এই তারকা।
এর আগে এক ভিডিও বার্তায় ভক্তদের উদ্দেশে হানিয়া জানিয়েছিলেন, সানসিল্কের আয়োজনে ঢাকায় আসছেন তিনি। বার্তায় বলেন, ‘হাই বাংলাদেশ, আমি হানিয়া। আমি সানসিল্কের সঙ্গে ঢাকায় আসছি। অনেক মজা হবে, সঙ্গে থাকছে ছোট্ট একটা সারপ্রাইজ।’
২০১৬ সালে ‘জনান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় হানিয়ার। এরপর টেলিভিশনে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন তিনি।
বর্তমানে পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন হানিয়া। ধারাবাহিক নাটকের প্রতি পর্বে তিনি ৪ লাখ রুপি পারিশ্রমিক নেন। প্রায় ৪৩ কোটি রুপির সম্পদের মালিক এই ২৮ বছর বয়সী অভিনেত্রীর ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ১ কোটি ৩৫ লাখেরও বেশি।
সম্ভাব্য শিরোনাম