বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমরাজনীতিআলোচনার টেবিলেই সমাধান সম্ভব: বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

আলোচনার টেবিলেই সমাধান সম্ভব: বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

favicon
অনলাইন সংস্করণ
আলোচনার টেবিলেই সমাধান সম্ভব: বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আলোচনার টেবিলেই রাজনৈতিক সমস্যার সমাধান হতে পারে বলে বিএনপি মনে করছে। তবে নির্বাচন যদি পিআর সিস্টেমে হয়, সে সিদ্ধান্ত নেবে জনগণ।


শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে ‘মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন’ শীর্ষক তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন।


সালাহউদ্দিন আহমদ বলেন, “শুধু ছাত্রদের সরকার থেকে সরে আসার আহ্বান জানানোই যথেষ্ট নয়, তাদের ভেতরেও সেই তাগিদ তৈরি হতে হবে।” তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি কীভাবে সংবিধানে বাস্তবায়ন হবে—সে বিষয়ে বিচার বিভাগের মতামত নেই।


সংলাপে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, “সরকারে সব দলের সুপারিশে উপদেষ্টা থাকলেও ব্যর্থতার দায় চাপানো হয় এনসিপির ওপর। গণমাধ্যমের দ্বিমুখী আচরণ বন্ধ না হলে যে অদৃশ্য ছায়া দেশকে ঘিরে ষড়যন্ত্র করছে, তারা আরও শক্তি সঞ্চার করবে।