বিশ্ববিদ্যালয় এতিমখানা নয়: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “বিশ্ববিদ্যালয় এতিমখানা নয় যে, ১০০ খাট সহায়তা দিয়ে ফলাও করে প্রচারণা চালাবে।”
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ: নাগরিক ও জাতিবাদী জাতীয়তাবাদের সংকট’ শীর্ষক বইয়ের আলোচনায় তিনি এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে রিজভী অভিযোগ করেন, “যিনি ডাকসুর ভিপি নির্বাচিত, তাকে কি ম্যাজিস্ট্রিসি পাওয়ার দেওয়া হয়েছে? এরপরও তিনি দোকানে জরিমানা আদায় করেছেন, যার টাকা যাচ্ছে জামায়াতের বায়তুলমালে। আবার হলগুলোতে লোহার খাট দিয়েছে—এটা কি রাজনৈতিক সংগঠনের কাজ, নাকি ডাকসুর দায়িত্ব? বিশ্ববিদ্যালয় এতিমখানা নয়।”
তিনি আরও বলেন, “৫ আগস্টের পর বিভাজনের সুর শোনা যাচ্ছে। বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার হলেও, জামায়াতের সঙ্গে পাথর লুট বা নারীঘটিত ঘটনার নাম আসছে—কিন্তু সেটা তেমন প্রচার পাচ্ছে না। বিএনপিকে ঘিরে খুব কায়দা করে বয়ান তৈরি করা হচ্ছে।