বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমরাজনীতিমনোনয়ন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রুহুল কবির রিজভী

মনোনয়ন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রুহুল কবির রিজভী

favicon
অনলাইন সংস্করণ
মনোনয়ন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রুহুল কবির রিজভী

কোনো নির্বাচনী এলাকায় বিএনপি এখনো কাউকে প্রার্থী হিসেবে কোনো সবুজ সংকেত দেয়নি বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।


রুহুল কবির রিজভী স্পষ্ট করে বলেন, কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির কথিত মনোনয়ন তালিকা ছড়িয়ে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি করার চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা প্রচারণা চালিয়ে বিএনপিতে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে।


তিনি আরো করে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ড পালন করবে, এবং এ ব্যাপারে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। যোগ্য ও জনপ্রিয় প্রার্থী যাচাই-বাছাই করে যথাসময়ে দলের কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে। তাই মনগড়া কোনো সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।


তিনি  আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেক এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সুনির্দিষ্ট নির্দেশনা দিচ্ছেন। নেতাকর্মীদের জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করার তাগিদও দিয়েছেন তিনি।


রিজভী জানান, ডোর-টু-ডোর কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে বিএনপির ৩১ দফা মুক্তির সনদ তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের ঐক্য সুদৃঢ় করে আরও জনবান্ধব হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, যখন অন্তর্বর্তী সরকার জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে অগ্রসর হচ্ছে, তখন একটি মহল বিভ্রান্তি ছড়াতে অপতৎপরতায় লিপ্ত হয়েছে। এসব মহল মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা করছে।


আওয়ামী লীগ প্রসঙ্গে রিজভী দাবি করেন, একটি চক্র গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসনের গোপন মিশনে নেমেছে। নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে তারা পতিত শক্তির সহযোগিতা নিচ্ছে।