মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন প্রসিকিউটর

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন প্রসিকিউটর

favicon
অনলাইন সংস্করণ
শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আজ (২৩ সেপ্টেম্বর) সাক্ষ্য দেবেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর জোহা।


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।


এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে মোট ৪৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এসব সাক্ষ্যে গত বছরের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থান চলাকালে সারাদেশে সংঘটিত হত্যাযজ্ঞ ও নৃশংসতার বিবরণ উঠে এসেছে।


একাধিক প্রত্যক্ষদর্শী সরাসরি দায়ী করেছেন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল এবং শীর্ষ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের। শহীদ পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা আদালতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আজ একইসঙ্গে আশুলিয়ায় সাতজনকে হত্যার ঘটনায় চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। অন্যদিকে উত্তরা ছাত্র হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামসহ নয়জনকে আদালতে হাজির করা হয়েছে। এছাড়া সাবেক এমপি আব্দুর রহমান বদিসহ আরও সাতজনকে বিভিন্ন মামলায় ট্রাইব্যুনালে আনা হয়েছে।