মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › সেলিম প্রধানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ৬ নভেম্বর

সেলিম প্রধানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ৬ নভেম্বর

favicon
অনলাইন সংস্করণ
সেলিম প্রধানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ৬ নভেম্বর

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা সেলিম প্রধানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ৬ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত।


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আফরোজা শিউলি এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী এ তথ্য নিশ্চিত করেছেন।


এদিন মামলার সাক্ষ্যগ্রহণের জন্য নির্ধারিত তারিখ থাকলেও কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় নতুন তারিখ ধার্য করা হয়। এ সময় কারাগারে থাকা আসামি সেলিম প্রধানকে আদালতে আনা হয়েছিল।


উল্লেখ্য, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটক করে র‌্যাব। এরপর গুলশান ও বনানীর বাসা–অফিসে অভিযান চালিয়ে ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ, বিভিন্ন দেশের মুদ্রা ও হরিণের চামড়া জব্দ করা হয়।


ঘটনার দিনই বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুদক আইনে একাধিক মামলা দায়ের হয়। এর মধ্যে মানিলন্ডারিং আইনে ২০২৩ সালের ৩০ এপ্রিল আদালত সেলিম প্রধানকে ৪ বছরের কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন।


দুদক আইনে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে তাকে ৪ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।