সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › ডলার রিজার্ভ আপৎকালীন সময়ের জন্য যথেষ্ট নয়: অর্থ উপদেষ্টা

ডলার রিজার্ভ আপৎকালীন সময়ের জন্য যথেষ্ট নয়: অর্থ উপদেষ্টা

favicon
অনলাইন সংস্করণ
ডলার রিজার্ভ আপৎকালীন সময়ের জন্য যথেষ্ট নয়: অর্থ উপদেষ্টা

বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ  পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তাই বাজার থেকে ডলার কেনার পদক্ষেপ সঠিক হয়েছে বলে জানিয়েছেন তিনি।


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, “ডলারের দাম কিছুটা স্থিতিশীল না রাখলে খারাপ প্রভাব পড়বে। যারা রেমিট্যান্স পাঠান, তারাও আমাদের প্রধান চালিকা শক্তি—তাদের বিষয়েও নজর দিতে হবে।”


সালেহউদ্দিন আরও বলেন, “আমরা ডলার কিনছি, সেটা সঠিক সিদ্ধান্ত। কিন্তু এখন রিজার্ভে যে ডলার আছে তা আপৎকালীন সময়ের জন্য যথেষ্ট নয়। বড় কোনো বিপর্যয় দেখা দিলে তখন আমদানির বাইরেও দ্রুত ডলার খরচের প্রয়োজন হতে পারে। ফরেন এক্সচেঞ্জ শুধু আমদানির জন্য নয়—এটা অনেকের ভুল ধারণা।”


তিনি উদাহরণ টেনে বলেন, “আমি যখন ২০০৭-০৮ সালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলাম, তখন সিডর ও আইলার মতো দুর্যোগ মোকাবেলায় ডলার রিজার্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তাই রিজার্ভ শক্তিশালী করা জরুরি।”