‘ভারতের আশীর্বাদ ছাড়া বাংলাদেশে কেউ ক্ষমতায় আসতে পারবে না’ – এনসিপি নেতা সারজিস আলম
ভারতের আশীর্বাদ ছাড়া বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র সফররত এনসিপি নেতাদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সারজিস আলম বলেন, “২০২৪-এর অভ্যুত্থান শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না; এটি ছিল বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেও। কিন্তু ভারত আজও ক্ষমা চায়নি। খুনি হাসিনাকে তারা আশ্রয়ে রেখেছে। তাদের আশীর্বাদ ছাড়া বাংলাদেশে আর কোনো দল ক্ষমতায় আসতে পারবে না।”
তিনি বিএনপিকে উদ্দেশ করে প্রশ্ন করেন, জনগণের আস্থা হারাতে হারাতে তারা কি এখন ভারতের সঙ্গে সমঝোতা করে বা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় আসতে চাইছে?
তিনি আরও বলেন, “আমরা স্পষ্ট জানাতে চাই, বিএনপি হোক বা অন্য কোনো দল কিংবা নির্বাচন কমিশন— যদি তারা জনগণের রায়কে অগ্রাহ্য করে নানা প্রভাবকের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের মার্কা আটকে দেয় বা আমাদের নিয়ে কটূক্তি করে এগোতে চায়, তবে সেই আশা কখনো পূরণ হবে না।”
এনসিপির মুখ্য সংগঠক হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলাদেশে যারা পিঠ বাঁচিয়ে চলার চেষ্টা করবে, তাদের পিঠ বাঁচিয়ে চলা এ দেশে আর সম্ভব হবে না।