বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমরাজনীতিডিম ছোড়া ভবিষ্যতকে আরও অনিশ্চিত করবে: আমীর খসরু

ডিম ছোড়া ভবিষ্যতকে আরও অনিশ্চিত করবে: আমীর খসরু

favicon
অনলাইন সংস্করণ
ডিম ছোড়া ভবিষ্যতকে আরও অনিশ্চিত করবে: আমীর খসরু

রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পালানোর পর আওয়ামী লীগ সমর্থকরা এখন ডিম ছোড়ার মতো অপকর্মে লিপ্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড তাদের ভবিষ্যতকে আরও অনিশ্চিত করে তুলবে।


বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশে আমীর খসরু বলেন, আগামী দিনে মা ও শিশু হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত করা হবে। তিনি প্রতিটি নাগরিককে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।


তিনি আরও বলেন, বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমাতে নতুন ডাক্তারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।