বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য সম্পর্ক জোরদার: দ্বিপক্ষীয় বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে বৈঠক

বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য সম্পর্ক জোরদার: দ্বিপক্ষীয় বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে বৈঠক

favicon
অনলাইন সংস্করণ
বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য সম্পর্ক জোরদার: দ্বিপক্ষীয় বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে বৈঠক

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক কো-অর্ডিনেটর এহসান আফজাল খানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপায়, অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


শেখ বশিরউদ্দীন বলেন, “আমরা সিমেন্ট খাতের মূল কাঁচামালের জন্য আমদানিনির্ভর। বিশেষ করে লাইমস্টোন ও নির্মাণযোগ্য পাথর আমদানিতে বছরে প্রায় ৫০ মিলিয়ন টন প্রয়োজন হয়। এ কারণে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ জরুরি।”


তিনি আরও বলেন, “শ্রম উৎপাদনশীলতা, বিদ্যুৎ-গ্যাসের কার্যকর ব্যবহার, পরিবহন সুবিধা, সহজ শর্তে অর্থায়ন এবং বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করা গেলে দুই দেশের মধ্যে বাণিজ্যের সম্ভাবনা বহুগুণে বাড়বে। এতে বাণিজ্য ঘাটতি কমবে এবং জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।”


বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক কো-অর্ডিনেটর এহসান আফজাল খানও বাণিজ্যের সীমাবদ্ধতা দূর করতে এবং সুবিধা বাড়াতে গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, বাণিজ্য মিশন বিনিময় এবং ট্যারিফ ও অ-ট্যারিফ বাধা হ্রাসের মাধ্যমে বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।”


এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার উপস্থিত ছিলেন।