শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমশিক্ষাশারদীয় দুর্গোৎসব: ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পরীক্ষা নয়

শারদীয় দুর্গোৎসব: ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পরীক্ষা নয়

favicon
অনলাইন সংস্করণ
শারদীয় দুর্গোৎসব: ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পরীক্ষা নয়

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশের সব হাই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষার তারিখ না দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


বুধবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এ আদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।


আদেশে বলা হয়, এ বছরের ছুটির তালিকা অনুযায়ী দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মী পূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিনের অবকাশকালীন ছুটি অনুমোদন করা হয়েছে। এ সময়ে যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে উৎসব উদযাপন নিশ্চিত করতে কোনো পরীক্ষার দিন ধার্য না করার জন্য অনুরোধ করা হয়েছে।


পঞ্জিকা অনুসারে এ বছর মহাষষ্ঠী ২৮ সেপ্টেম্বর, মহাসপ্তমী ২৯ সেপ্টেম্বর, মহাষ্টমী ৩০ সেপ্টেম্বর, মহানবমী ১ অক্টোবর এবং মহাদশমী ২ অক্টোবর উদযাপিত হবে। মহালয়া পড়েছে ২১ সেপ্টেম্বর, আর ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে প্রতিপদ তিথি।


শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি স্কুলগুলোতে ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত আট দিন বন্ধ থাকবে। এরপর ৮ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। অন্যদিকে সরকারি-বেসরকারি কলেজগুলোতে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১০ দিন ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১২ অক্টোবর থেকে কলেজে ক্লাস চালু হবে।