বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমরাজনীতিপিআর পদ্ধতিতে নির্বাচন হলে অস্থিতিশীলতা বাড়বে: সালাহউদ্দিন আহমদ

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে অস্থিতিশীলতা বাড়বে: সালাহউদ্দিন আহমদ

favicon
অনলাইন সংস্করণ
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে অস্থিতিশীলতা বাড়বে: সালাহউদ্দিন আহমদ

পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার গঠিত হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার মতে, এ ধরনের পরিস্থিতি দেশকে স্থায়ীভাবে অস্থিতিশীল করে তুলবে।


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।


সালাহউদ্দিন আহমদ বলেন, “পিআর চাওয়ার মূল উদ্দেশ্য হলো বেশি আসন পাওয়া এবং দেশে অনৈক্য ও অস্থিতিশীলতা তৈরি করা, যাতে সংখ্যাগরিষ্ঠ দল ক্ষমতায় যেতে না পারে।” তিনি আরও বলেন, যেসব দল কম জনপ্রিয় তাদের জন্য এই পদ্ধতি লাভজনক।


বিএনপির এই নেতা জানান, সংবিধানে স্পষ্টভাবে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা বলা আছে। তার ভাষায়, “কোনো রাজনৈতিক দলের অসাংবিধানিক, অরাজনৈতিক ও অবৈধ দাবির কারণে জাতিকে বিপদে ফেলা যাবে না। সরকারকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে আইনানুগভাবে চলতে হবে।”


জরিপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তাদের দাবি—৭০ শতাংশ মানুষ পিআর চায়। অথচ জরিপে দেখা গেছে ৫৬ শতাংশ মানুষই পিআর কী তা বোঝে না। এভাবে মানুষকে বিভ্রান্ত করা উচিত নয়।