মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › বরিশালে বিচার বিভাগের আঞ্চলিক সেমিনার

বরিশালে বিচার বিভাগের আঞ্চলিক সেমিনার

favicon
অনলাইন সংস্করণ
বরিশালে বিচার বিভাগের আঞ্চলিক সেমিনার

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ন্যায়বিচার পাওয়া জনগণের অধিকার, কোনো রাষ্ট্রীয় অনুগ্রহ নয়। আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের আস্থা অর্জনই বিচার বিভাগের প্রধান দায়িত্ব। এজন্য মামলার জট কমাতে আধুনিক প্রযুক্তি, ডিজিটাল কেস ম্যানেজমেন্ট এবং বিচারকদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।


গতকাল বরিশালের হোটেল গ্র্যান্ড পার্কে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত “বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা বিষয়ক আঞ্চলিক সেমিনার”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


সেমিনারে বিশেষ অতিথি ছিলেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, নরওয়ে, সুইডেন ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতবৃন্দ। স্বাগত বক্তব্য দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার।


প্রধান বিচারপতি জানান, সরকারের সহযোগিতায় দ্রুত বিচারক নিয়োগের প্রক্রিয়া সহজ হয়েছে এবং নতুন পদ সৃজনের মাধ্যমে মামলার জট নিরসনে অগ্রগতি হচ্ছে। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠন ও বিশেষায়িত বাণিজ্যিক আদালত তৈরির কাজও এগিয়ে চলছে।


এর আগে তিনি ইউএনডিপির প্রতিনিধিদের নিয়ে বরিশাল আদালত পরিদর্শন করেন এবং বিভিন্ন কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।