বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমরাজনীতিনির্বাচন বিলম্বিত হলে সংকট বাড়বে: আমীর খসরু

নির্বাচন বিলম্বিত হলে সংকট বাড়বে: আমীর খসরু

favicon
অনলাইন সংস্করণ
নির্বাচন বিলম্বিত হলে সংকট বাড়বে: আমীর খসরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হলে সংকট আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।


শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় বিআইআইএসএস অডিটোরিয়ামে ‘সংস্কার ও নির্বাচন : প্রেক্ষিত জাতীয় ঐক্য’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, “যেসব দেশ দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে গেছে, তারা ভালো অবস্থানে আছে। আর যেসব দেশ নির্বাচন বিলম্ব করেছে, সেসব দেশে গৃহযুদ্ধ, সামাজিক বিভক্তি ও অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে।”


বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে খসরু বলেন, “১৪ মাস পরও আমরা তর্ক-বিতর্ক করছি। অথচ নেপালে নির্বাচনের তারিখ ঘোষণার দৃষ্টান্ত আছে। আজ বাংলাদেশ আবারও প্রতিনিধিত্বহীন দেশে পরিণত হয়েছে।”


জাতীয় ঐক্য ও সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি প্রশ্ন করেন, “যতটুকু ঐকমত্য হয়েছে তার ভিত্তিতেই অধ্যায় শেষ করা যেত। পিআর নিয়ে এত আলোচনা কেন? আমরা কি প্রতিনিয়ত জাতিকে বিভ্রান্ত করছি না?”


খসরু জানান, বিএনপি ইতোমধ্যে ৩১ দফা ঘোষণা করেছে এবং এ নিয়ে আবারও জনগণের কাছে যাবে। তিনি বলেন, “অতিরিক্ত আলোচনার মাধ্যমে লাভের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে কি না, তা ভেবে দেখতে হবে।”