শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমশিক্ষা২৮ সেপ্টেম্বর বিকাল ৫টায় সচিবালয়ে ঘোষণা আসছে নতুন হজ প্যাকেজ

২৮ সেপ্টেম্বর বিকাল ৫টায় সচিবালয়ে ঘোষণা আসছে নতুন হজ প্যাকেজ

favicon
অনলাইন সংস্করণ
২৮ সেপ্টেম্বর বিকাল ৫টায় সচিবালয়ে ঘোষণা আসছে নতুন হজ প্যাকেজ

হজযাত্রীদের জন্য আগামী রবিবার (২৮ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে হজ প্যাকেজ-২০২৬। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ওই দিন বিকেল ৫টায় সচিবালয়ের সম্মেলন কক্ষে প্যাকেজের বিস্তারিত তুলে ধরবেন।


শনিবার ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বকর সিদ্দীক এ তথ্য জানিয়েছেন।


২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ চালু করা হয়েছিল। সাধারণ হজ প্যাকেজ-১ এ খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ-২ এ ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় খরচ নির্ধারিত ছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।


মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের হজ প্যাকেজে খরচ কিছুটা কমানো হবে।