শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমখেলাশারজায় ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সিরিজ জিতল নেপাল

শারজায় ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সিরিজ জিতল নেপাল

favicon
অনলাইন সংস্করণ
শারজায় ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সিরিজ জিতল নেপাল

শারজায় ইতিহাস গড়ল নেপাল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে তারা। এটিই প্রথমবার, কোনো আইসিসির পূর্ণ সদস্য দলের বিপক্ষে সিরিজ জিতল হিমালয়ের দেশ।


প্রথম ম্যাচে ১৯ রানে জয়ের পর সোমবার দ্বিতীয় ম্যাচে আরও বড় ব্যবধানে জয় তুলে নেয় নেপাল। আসিফ শেখ ও সন্দীপ জোরার ব্যাটে ভর করে ২০ ওভারে দলটি সংগ্রহ করে ১৭৩ রান। আসিফ অপরাজিত ৬৮ (৪৭ বলে ৮ চার, ২ ছয়) এবং সন্দীপ জোরা ৬৩ রান (৩৯ বলে ৩ চার, ৫ ছয়) করেন।


রান তাড়ায় শুরু থেকেই ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। একে একে উইকেট হারিয়ে ১৭.১ ওভারে মাত্র ৮৩ রানেই গুটিয়ে যায় দলটি। বল হাতে নেপালের আদিল আলম ২৪ রানে নেন ৪ উইকেট, আর কুশল ভুর্তেল ১৬ রানে শিকার করেন ৩ উইকেট।


এই জয়ে নেপাল শুধু ওয়েস্ট ইন্ডিজকেই হারাল না, বরং বিশ্ব ক্রিকেটে নিজেদের সামর্থ্যের দৃঢ় প্রমাণও দিল।