বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমরাজনীতিঢাকায় জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

ঢাকায় জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

favicon
অনলাইন সংস্করণ
ঢাকায় জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎটি সকাল ৯টায় জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।


বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত শফিকুর রহমানের স্বাস্থ্যের খবর নেন এবং দ্রুত আরোগ্যের কামনা করেন। এরপর আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে তারা বাংলাদেশে চলমান সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ-আর্জেন্টিনা দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ, আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।


রাষ্ট্রদূত বৈঠকে পুনর্ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও তারা বাংলাদেশের প্রতি দৃঢ় সমর্থন বজায় রাখবেন। এছাড়া দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।


বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।


সূত্র: বিডি-প্রতিদিন / আব্দুল্লাহ