বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমরাজনীতিরিজভী: সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে ষড়যন্ত্র চলছে

রিজভী: সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে ষড়যন্ত্র চলছে

favicon
অনলাইন সংস্করণ
রিজভী: সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে ষড়যন্ত্র চলছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা ও অরাজক পরিবেশ তৈরির চেষ্টা চালানো হচ্ছে।


মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।


রিজভী অভিযোগ করেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র তীব্র আকার ধারণ করেছে, যার মূল লক্ষ্য জিয়া পরিবার ও জাতীয়তাবাদী শক্তিকে আঘাত করা। তিনি বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাই নির্বাচনের বিষয়ে টালবাহানা করছে এবং নানা কৌশলে নির্বাচন বানচালের চেষ্টা করছে।


তিনি আরও বলেন, গত দেড় যুগ ধরে তরুণ প্রজন্ম ভোটাধিকার থেকে বঞ্চিত। ভোট নিয়ে ষড়যন্ত্র হলে তরুণ সমাজ তা ক্ষমা করবে না।


অ্যাব নেতাদের উদ্দেশে রিজভী বলেন, বুয়েটসহ দেশের সেরা মেধাবীদের অভিজ্ঞতা সংগঠনের কাজে ব্যবহার করে দেশ পুনর্গঠনের প্রস্তাবনা দিলে বিএনপি গুরুত্বসহকারে তা বিবেচনা করবে।