অ্যাটর্নি জেনারেল: ইউনূসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বেই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার ভাষায়, “এখানে যত বাধাই আসুক, জনগণ তা প্রতিহত করবে। জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমেই বর্তমান সরকারের বৈধতা ও জনগণের সামাজিক চুক্তি প্রতিষ্ঠিত হয়েছে।”
বুধবার (১ অক্টোবর) ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেন, যারা দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল, তারা এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্রে নেমেছে। তিনি বলেন, “ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিদায়ের সব সাংবিধানিক পথ বন্ধ হয়ে গিয়েছিল। তখন দেশের ছাত্র-জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে।”
তিনি আরও বলেন, ছাত্র জনতার এই বিজয় দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত করেছে। পরিবর্তিত পরিস্থিতি বর্তমান সরকারকে বৈধতা দিয়েছে এবং জনগণই এই সরকারকে ক্ষমতা দিয়েছে।