বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › ইউনূস সরকারের অবস্থান পরিবর্তনকে ভয় ও দুর্বলতার প্রকাশ বললেন বিএনপি নেত্রী

ইউনূস সরকারের অবস্থান পরিবর্তনকে ভয় ও দুর্বলতার প্রকাশ বললেন বিএনপি নেত্রী

favicon
অনলাইন সংস্করণ
ইউনূস সরকারের অবস্থান পরিবর্তনকে ভয় ও দুর্বলতার প্রকাশ বললেন বিএনপি নেত্রী

বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি অভিযোগ করেছেন, “আওয়ামী লীগকে নিয়ে ড. ইউনূসের সরকার ছেলেখেলা করছে।”


সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তিনি বলেন, প্রথমে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পর আবার তা স্থগিত বা প্রত্যাহারের ইঙ্গিত দেওয়া সরকারের ভীতি ও দুর্বলতার প্রকাশ। নিলোফারের ভাষায়, “ক্ষমতায় থাকার জন্য সরকার যখন যা খুশি তাই বলছে।”


তিনি বলেন, দেশের প্রায় অর্ধেক মানুষ মানসিকভাবে ভেঙে পড়েছে। অথচ তাদের পাশে দাঁড়ানোর পরিবর্তে সমালোচনা ও চাপের মুখে মানুষ দেশ ছাড়তে বাধ্য হচ্ছে। “আমরা কাউকে পালাতে বলিনি, আমরা শুধু বিচার চেয়েছি,” যোগ করেন তিনি।


আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে নিলোফার দাবি করেন, নিষিদ্ধ ঘোষণার কয়েক দিন আগেই ড. ইউনূস ও তার আইন উপদেষ্টা বলেছিলেন, এভাবে নিষিদ্ধ করা সম্ভব নয়। কিন্তু পরবর্তীতে নিজেদের ‘কিংস পার্টি’কে মাঠে নামানোর পর হঠাৎ করেই নিষিদ্ধ ঘোষণা দেওয়া হয়।


তিনি আরও বলেন, সরকার কখনো নিষিদ্ধ, কখনো স্থগিত বলে বিভ্রান্তি তৈরি করছে। লন্ডনে গিয়ে বিদেশি চাপের মুখে অবস্থান পরিবর্তন করেছেন প্রধান উপদেষ্টা। নিলোফারের মতে, “এটা ভয় না দুর্বলতা? নাকি ভেতরে ভেতরে উনি চান আওয়ামী লীগ টিকে থাকুক?