শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমখেলাআর্জেন্টিনার প্রীতি ম্যাচের দল ঘোষণা, ফিরলেন মেসি-এনজো

আর্জেন্টিনার প্রীতি ম্যাচের দল ঘোষণা, ফিরলেন মেসি-এনজো

favicon
অনলাইন সংস্করণ
আর্জেন্টিনার প্রীতি ম্যাচের দল ঘোষণা, ফিরলেন মেসি-এনজো

আসন্ন ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিনজন ফুটবলার।


ইনজুরির কারণে আগের ম্যাচে না খেলা লিওনেল মেসি এবার ফিরেছেন স্কোয়াডে। একই সঙ্গে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।


প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার আনিবাল মোরেনো, ডিফেন্ডার লাওতারো রিভেরো এবং গোলরক্ষক ফাকুন্দো ক্যামবেসেস। এছাড়া দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি, যিনি সর্বশেষ ২০২২ সালে আর্জেন্টিনার জার্সি পরেছিলেন।


আর্জেন্টিনা দল:


গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, গেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো ক্যামবেসেস।

ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, লাওতারো রিভেরো, মার্কোস আকুনা, নিকোলাস তালিয়াফিকো।

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, আনিবাল মোরেনো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, নিকোলাস পাজ, গিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, গিওলিয়ানো সিমিওনে, জোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ।


প্রসঙ্গত, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী ১০ অক্টোবর মায়ামিতে ভেনেজুয়েলা এবং ১৩ অক্টোবর শিকাগোতে পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে।