শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমখেলাবাংলাদেশের ইতিহাসে প্রথম শততম টেস্টের মাইলফলকের দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম

বাংলাদেশের ইতিহাসে প্রথম শততম টেস্টের মাইলফলকের দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম

favicon
অনলাইন সংস্করণ
বাংলাদেশের ইতিহাসে প্রথম শততম টেস্টের মাইলফলকের দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম

দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা মুশফিকুর রহিম এখন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য অধ্যায়ের সামনে দাঁড়িয়ে। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলকে পৌঁছাতে যাচ্ছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত এই ব্যাটার।


২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া মুশফিক এখন পর্যন্ত ৯৮টি টেস্ট খেলেছেন, করেছেন ৬ হাজার ৩২৮ রান, যার মধ্যে রয়েছে ১২টি সেঞ্চুরি ও ২৭টি অর্ধশতক। উইকেটকিপার-ব্যাটার হিসেবে বিশ্বে একাধিক ডাবল সেঞ্চুরি করার একমাত্র কীর্তিও তার দখলে।


আগামী নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুশফিকের শততম টেস্ট সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে, আর দ্বিতীয়টি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে—যেখানে ঘটতে পারে এই ঐতিহাসিক মুহূর্ত।


বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আয়ারল্যান্ড দল ৬ নভেম্বর ঢাকায় পৌঁছাবে। প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর, আর দ্বিতীয়টি ১৯ নভেম্বর। এরপর চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মুখোমুখি হবে দুই দল।