সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › শেখ হাসিনাসহ ১১ শিল্পগোষ্ঠীর পাচার করা অর্থ ফেরত আনার উদ্যোগে বাংলাদেশ ব্যাংক

শেখ হাসিনাসহ ১১ শিল্পগোষ্ঠীর পাচার করা অর্থ ফেরত আনার উদ্যোগে বাংলাদেশ ব্যাংক

favicon
অনলাইন সংস্করণ
শেখ হাসিনাসহ ১১ শিল্পগোষ্ঠীর পাচার করা অর্থ ফেরত আনার উদ্যোগে বাংলাদেশ ব্যাংক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে পাঁচ বছরের মেয়াদে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ ১১টি বড় শিল্পগোষ্ঠীর বিদেশে পাচার করা অর্থ ফেরত আনতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।


এই লক্ষ্যে ৭টি আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার ও আইনজীবী প্রতিষ্ঠান (ল-ফার্ম) এর সঙ্গে নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) চুক্তি করতে দেশের সব বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে।


সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।

পাচারকৃত অর্থ উদ্ধারে গঠিত বিশেষ টাস্কফোর্স ব্যাংকগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলে জানা গেছে।


অর্থ পাচারের অভিযোগে অভিযুক্তদের তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এছাড়া আরও যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান এই তালিকায় আছেন তাদের মধ্যে রয়েছে—

আরামিট গ্রুপ (সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রতিষ্ঠান), এস আলম গ্রুপ, বেক্সিমকো, সিকদার গ্রুপ, নাসা গ্রুপ, ওরিয়ন, জেমকন, নাবিল, এবং সামিটসহ আরও কয়েকটি প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী।

চূড়ান্তভাবে টাস্কফোর্সের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশ ব্যাংক।